জাতীয় ফিচার

বিল ও জলাভূমি রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “বিল ও জলাভূমি শুধু পানি বা মাছের উৎস নয়, এগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় অপরিহার্য। সরকার এই জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।” বুধবার রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। রিজওয়ানা হাসান […]

জাতীয় ফিচার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা: দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান ঘোষণা করে জানিয়েছে, এই নৃশংস হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে এবং তারা কোনোভাবেই পার পাবে না। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, “গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত […]

জাতীয় ফিচার

জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, “জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুন্দর বাংলাদেশকে বৈষম্য ও দুর্নীতিমুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।” বুধবার ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রদীপ […]

জাতীয় ফিচার

জনগণের সেবাই সর্বশ্রেষ্ঠ কাজ: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মানুষের সেবার চেয়ে মহৎ কাজ আর কিছুই নেই। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব শুধু দপ্তরে সীমাবদ্ধ নয়, জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।” বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। ড. খালিদ হোসেন বলেন, “জনবান্ধব প্রশাসন রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত […]

জাতীয় ফিচার

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা; নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় বাধা ও হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মুজিববাদীদের এই বাধার জবাব দেওয়া হবে। গোপালগঞ্জকে সন্ত্রাস ও বৈষম্যের আস্তানা হতে দেব না।” বুধবার গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় হামলার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, “আমরা গোপালগঞ্জে শান্তি ও নতুন বাংলাদেশ […]

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল জাতীয় ফিচার

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’এ রাষ্ট্রীয় শোক

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়। এই দিনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই শহীদ […]

জাতীয় ফিচার

ভোলার মাটিতে চাঁদাবাজির কোনো স্থান নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ভোলার বীর জনতা স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছে, এখন আর কোনো নব্য স্বৈরাচার বা চাঁদাবাজ এই মাটিতে টিকতে পারবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য, ভেদাভেদ, চাঁদাবাজি বা লুটপাটের কোনো স্থান থাকবে না।” মঙ্গলবার বিকেল ৪টায় ভোলা প্রেসক্লাব চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৫তম দিনের […]

সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের ফিচার বিশ্ব সংযোগ

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম: ট্রাম্পের ১০০% শুল্ক হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন, নতুবা মস্কোর বিরুদ্ধে ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই ঘোষণা দেন। তবে, এই হুমকি রাশিয়ার পুতিন প্রশাসনকে হতাশার চেয়ে স্বস্তিই দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট […]

জাতীয় ফিচার

বাংলাদেশের জাহাজ শিল্প ও বন্দর উন্নয়নে সিঙ্গাপুরের বিনিয়োগের আহ্বান

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের জাহাজ শিল্প এবং বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরের বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সিঙ্গাপুরে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী জেফ্রি সিও’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে ড. সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশে জাহাজ শিল্পে বিনিয়োগের জন্য এখন একটি অনুকূল ও […]

জাতীয় ফিচার

ই-স্পোর্টস এখন বাংলাদেশে স্বীকৃত ক্রীড়া: গেমারদের জন্য নতুন যুগের সূচনা

বাংলাদেশে ইলেকট্রনিক স্পোর্টস (ই-স্পোর্টস) আনুষ্ঠানিকভাবে ‘ক্রীড়া’ হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর ধারা ২(২) এবং ৬ অনুযায়ী এই স্বীকৃতি প্রদান করেছে, যা দেশের গেমিং কমিউনিটির মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের তরুণ গেমারদের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হলো। সোমবার (১৪ জুলাই) যুব ও ক্রীড়া […]