জাতীয় ফিচার

“সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে চায়”

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নের অপার সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, “শান্তি প্রতিষ্ঠিত হলে এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। রাতারাতি সবকিছু অর্জন সম্ভব না হলেও, আমরা এই প্রক্রিয়া শুরু করতে চাই, যাতে আগামী দিনে শান্তি ও সহাবস্থান নিশ্চিত হয়।” রোববার বান্দরবান পার্বত্য […]

জাতীয় ফিচার

পাহাড়-সমতলে বিভেদহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭২ সালের সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীর অধিকার অন্তর্ভুক্ত করা হয়নি, যা পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তিনি মুজিববাদী সংবিধান বাতিল করে সকল জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করবে এমন একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়েছেন। রোববার দুপুরে রাঙ্গামাটির বনরুপা সিএনজি স্টেশন চত্বরে জেলা […]

জাতীয় ফিচার

শ্রমিকদের ন্যায্য সুরক্ষা জরুরি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই বিনিয়োগ শুধু বাংলাদেশের লক্ষ্য নয়, এটি একটি বৈশ্বিক প্রতিশ্রুতি হওয়া উচিত। শনিবার রাজধানীর বনানীতে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘অ্যামচ্যাম ডায়লগ অন ফস্টারিং সাসটেইনেবল ইনভেস্টমেন্ট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “টেকসই […]

জাতীয় ফিচার

“জাতিসংঘের মানবাধিকার দফতর চালু জবাবদিহিতার প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন”

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের (ওএইচসিএইচআর) সঙ্গে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মিশনের মূল লক্ষ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি […]

জাতীয় ফিচার

কক্সবাজারে এনসিপির জুলাই পদযাত্রা: রোহিঙ্গা সমস্যা সমাধান ও নতুন বাংলাদেশ গঠনের আহ্বান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজারে ‘জুলাই পদযাত্রা’র আয়োজন করে, যেখানে দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও স্থানীয় জনগণের ক্ষতি এড়াতে দ্রুত এই সংকটের সমাধান জরুরি। শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত জনসভায় তিনি […]

জাতীয় ফিচার

পার্বত্য চুক্তি বাস্তবায়নে নতুন গতি

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান ইন্টেরিম সরকার। শনিবার রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে অনুষ্ঠিত চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভায় চুক্তির বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার পাশাপাশি সমাধানের দিকনির্দেশনা তৈরির সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সভা শেষে সাংবাদিকদের জানান, এটি তাঁর প্রথম সভা হলেও এর […]

জাতীয় ফিচার

ড. ইউনূসের সময়সীমায় একদিনও পিছবে না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সময়সীমার মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একদিনও পিছবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কোটবাড়ীর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, […]

জাতীয় ফিচার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৯৯% কাজ সম্পন্ন, শীঘ্রই পূর্ণাঙ্গ চালু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে “অত্যন্ত সুন্দর, আধুনিক ও যুগোপযোগী” উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটি চালু হলে যাত্রীদের ইমিগ্রেশন ও ভ্রমণ সংক্রান্ত সমস্যা উল্লেখযোগ্যভাবে কমবে। শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত এই টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ৯৯.১৮ শতাংশ […]

জাতীয় ফিচার

শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই: শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই।” শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে ‘জুলাই পূর্ণজাগরণ ২০২৫’ উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। শ্রম উপদেষ্টা বলেন, “প্রতিটি কারখানায় কমপক্ষে পাঁচটি ট্রেড ইউনিয়নের অনুমোদন দেওয়া হবে। এই ইউনিয়নগুলোর মাধ্যমে নির্বাচিত […]

জাতীয় ফিচার

টেকসই অর্থনীতির জন্য স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি: বাণিজ্য উপদেষ্টার আহ্বান

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেছেন, “ভালো অর্থনৈতিক অনুশীলন (গুড ইকোনমিক প্র্যাক্টিস) বজায় রাখতে পেশাদার হিসাববিদরা মুখ্য ভূমিকা পালন করতে পারেন।” শুক্রবার ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান […]