জাতীয় ফিচার

গোপালগঞ্জে কারফিউ বাড়ানোর মধ্যে ১৬৪ জন গ্রেফতার: পুলিশের ওপর হামলায় মামলা

গোপালগঞ্জে চলমান অস্থিরতার মধ্যে কারফিউর মেয়াদ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে জেলায় পুলিশের অভিযানে ১৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা কারফিউ শিথিল করা হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় […]

দুর্গাপূজা জাতীয় ফিচার

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নয়াপল্টনে বিএনপির দোয়া ও মৌন মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় রাজধানীর নয়াপল্টনে দোয়া ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকেল ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের পর এই মৌন মিছিল শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। […]

জাতীয় ফিচার

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়: সংস্কারে নতুন গতি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের জন্য তিন বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। শুক্রবার জেনেভায় জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চুক্তিটি এই সপ্তাহে সই হয়েছে বলে জানানো হলেও সঠিক তারিখ উল্লেখ করা হয়নি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা […]

জাতীয় ফিচার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের প্রাণহানি

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। […]

জাতীয় ফিচার

গোপালগঞ্জ হামলার দায়ীদের কঠোর শাস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলাকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা এই অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবেন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।” বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গোপালগঞ্জে হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল কিনা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, […]

জাতীয় ফিচার

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে ক্ষোভ রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছেন, “ভোটকেন্দ্র আবারও ভোটারের পদধ্বনিতে মুখরিত হোক, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু কেন নির্বাচন পেছানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা? এটা গোটা জাতির প্রশ্ন।” বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির […]

জাতীয় ফিচার

গোপালগঞ্জে হত্যার অপপ্রচার: ভাইরাল ভিডিওর সত্যতা উন্মোচন

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে গোপালগঞ্জে ১৬ জুলাই এক যুবককে পুলিশ বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ এই দাবিকে মিথ্যা বলে প্রমাণ করেছে, জানিয়েছে যে ভিডিওটি আসলে ৪ জুনের এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনার। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সেন্টার ফর ক্রিটিক্যাল এন্ড কোয়ালিটেটিভ স্টাডিজ পরিচালিত ফ্যাক্টওয়াচ […]

জাতীয় ফিচার

গোপালগঞ্জকে সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার; নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন, “আমরা আবারও গোপালগঞ্জে যাব। কোনো বাধা বা হামলা আমাদের দমাতে পারবে না। গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করব। আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে।” বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। নাহিদ ইসলাম গোপালগঞ্জে এনসিপি’র শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার […]

জাতীয় ফিচার

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তৎপর সরকার: ময়মনসিংহে উপদেষ্টা নূরজাহান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিরবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গতকাল বুধবার তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নূরজাহান বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ […]

দুর্গাপূজা জাতীয় ফিচার

গোপালগঞ্জে এনসিপি’র ওপর হামলা: গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি’র

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করেছে যে, পতিত শেখ হাসিনার সমর্থকরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে। গত বুধবার গোপালগঞ্জে এনসিপি’র এক সমাবেশে আওয়ামী লীগের সমর্থক ও দুর্বৃত্তদের হামলায় চারজন নিহত হওয়ার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম […]