জাতীয় ফিচার

বিল ও জলাভূমি রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতি: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “বিল ও জলাভূমি শুধু পানি বা মাছের উৎস নয়, এগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় অপরিহার্য। সরকার এই জলাভূমি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।” বুধবার রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে বিল ও জলাভূমির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, “সঠিক পরিকল্পনা ছাড়া এই বিলগুলোর জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়। এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

পরিদর্শনের সময় উপদেষ্টা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ভাড়ারদহ ও পাটোয়াকামড়ি বিলের পরিবেশ সংরক্ষণ, জলাধার পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্যের টেকসই ব্যবস্থাপনার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

পরিদর্শনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, রংপুর পাউবো’র প্রধান প্রকৌশলী মো. মাহবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম এবং কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা বিল এলাকার বর্তমান অবস্থা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

বদরগঞ্জের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, “বিলগুলো আমাদের জীবিকার উৎস। উপদেষ্টার পরিদর্শন ও নির্দেশনা আমাদের আশাবাদী করেছে।” স্থানীয় একজন নারী রহিমা বেগম বলেন, “জলাভূমি রক্ষা হলে আমাদের পরিবেশ ও জীবিকা উভয়ই সুরক্ষিত হবে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র