সোমালিয়া জাতীয়

সোমালিয়া একই শহরে একই দিনে বন্দুক হামলা ও গাড়ি বিস্ফোরণ

সোমালিয়ার বন্দর শহর কিসমায়োতে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহতের রেশ না কাটতেই বিস্ফোরকভর্তি একটি গাড়ি একটি হোটেলের গেটে আঘাত হানে। স্থানীর পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তাওয়াক্কাল হোটেলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, তিনজন নিহতের পাশাপাশি আহত আটজনকে কিসমায়ো হাসপাতালে নেওয়া হয়েছে। এই কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।’ […]

হিরো আলম বিনোদন

এবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন হিরো আলম

অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে কাজ করে আলোচিত-সমালোচিত হিরো আলম এবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন। ‘হাসিওয়ালা’ নামের এই পোয়েট্রিক্যাল ফিল্মে হিরো আলমের সঙ্গী হচ্ছেন রিয়া মনিসহ কয়েকজন। হিরো আলম জানিয়েছেন, ‘এই কবিতার মাধ্যমে আমার জীবনের দুঃখ-দুর্দশার চিত্র উঠে আসবে। প্রস্তুতি হিসেবে দুই মাস ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলামের (জুয়েল […]

আখাউড়া স্থলবন্দর ব্যবসা-বাণিজ্য

কালীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম কাল (সোমবার, ২৪ অক্টোবর) কালীপূজা ও দীপাবলি উপলক্ষে বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস সই করা এক চিঠিতে জানা গেছে, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ […]

পিরোজপুর জাতীয়

পিরোজপুরে ২৬০টি আশ্রয়কেন্দ্র, ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত

এরই মধ্যেই পিরোজপুরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে। যতই সময় গড়াচ্ছে সকাল থেকেই হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাব ততই বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় পিরোজপুর জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সিত্রাং মোকাবিলায় জেলার ৭ উপজেলায় ২৬০টি আশ্রয়কেন্দ্র এবং ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে […]

ভাঙচুরের অভিযোগে আরও ২শ জনকে আসামি করে মামলা জাতীয়

ভাঙচুরের অভিযোগে আরও ২শ জনকে আসামি করে মামলা

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের দিনে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছে আওয়ামী লীগ। ২৩ অক্টোবর বিকেলে নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের বাদী হয়ে মামলাটি করেন। এদিকে, গত শনিবার রাতে খুলনার স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে বিএনপির ১৭০ […]

গোলাম ফারুক জাতীয়

সবার সহযোগিতা চেয়েছেন ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। তিনি লিখেছেন, নতুন দায়িত্ব পাওয়ার এই শুভক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, আইজিপি […]

ঘূর্ণিঝড় রোজলিন-এর আঘাতে মেক্সিকোতে বন্যার আশঙ্কা জাতীয়

ঘূর্ণিঝড় রোজলিন-এর আঘাতে মেক্সিকোতে বন্যার আশঙ্কা

ঘূর্ণিঝড় রোজলিন-এর আঘাতে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে সিএনএন বলছে, এ সময় বাতাসের গিতি বেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোজলিন আঘাত হানার পরই ঝড়ের গতি বেড়েছে। তাছাড়া অত্যাধিক বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা […]

বিএনপির বিক্ষোভ সমাবেশ জাতীয়

রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজধানী ঢাকার বিভন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দাবি, নিরবচ্ছিন্নভাবে গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ। ২২ অক্টোবর রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ভাটারা, দক্ষিণখান, তেজতুরি বাজার, শ্যামলী, বাড্ডা, গুলশান, উত্তরা, আদাবর, খিলগাঁও, চিড়িয়াখানা রোড, রামপুরা, মগবাজার, বনানী কাঁচাবাজারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় নয়; পানি, বিদ্যুৎ ও গ্যাস […]

আলীকদম-থানচি জীবনযাপন ভ্রমণ

রুমা-রোয়াংছড়ির পর আলীকদম-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা

অনির্দিষ্টকালের জন্য রুমা-রোয়াংছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা পর এবার আলীকদম-থানচিতে ৩০ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবদুল মনছুর জানান, থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা ৩০ অক্টোবর পর্যন্ত বলৎ থাকবে। উল্লেখ্য, বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি রুমা ও রোয়াংছড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। ফলে পর্যটকদের […]

কলেজছাত্রের টাকা ছিনতাই জাতীয়

কলেজছাত্রের টাকা ছিনতাই, রিমান্ড শেষে আসামিরা কারাগারে

রিমান্ড শেষে কলেজছাত্রের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতাকৃতরা হলেন- জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন। রোববার (২৩ অক্টোবর) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। আদালতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে […]