কালীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম কাল (সোমবার, ২৪ অক্টোবর) কালীপূজা ও দীপাবলি উপলক্ষে বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস সই করা এক চিঠিতে জানা গেছে, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন।
উল্লেখ্য, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাল (সোমবার, ২৪ অক্টোবর) যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
আরও পড়ুন : মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো নাইক্ষ্যংছড়ি সীমান্তে





