প্রেমিকের হাতে খুন জাতীয়

‘স্ত্রীর প্রেমিকের হাতে খুন হন কিশোরগঞ্জের শরীফ মিয়া’

স্ত্রীর সাবেক প্রেমিকের হাতে খুন হয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরে শরীফ মিয়া, জানিয়েছে র‍্যাব। রাজধানীর চকবাজার এলাকা থেকে এ ঘটনায় মূলহোতাকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত হলেন- মূলহোতা মো. নিলয় মিয়া (২০), তার সহযোগী মো. ইব্রাহিম মিয়া ওরফে বাদল (১৯) ও মো. হৃদয় মিয়া (২৩)। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, শরীফ মিয়ার স্ত্রীর সঙ্গে নিলয়ের দীর্ঘদিনের […]

যুদ্ধবিমান বিধ্বস্ত জাতীয়

রাশিয়ায় দোতলা বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ায় সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে দোতলা বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। রাশিয়ার গণমাধ্যম বলছে, বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার […]

পাকিস্তানকে হারালো ভারত খেলা ফিচার

শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত

স্নায়ুক্ষয়ী শেষ ওভারের একেবারে শেষ বলে গিয়ে পাকিস্তানকে হারালো ভারত। প্রথম ম্যাচেই নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেলো ইন্ডিয়া। মেলবোর্নে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়লেও ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। শেষ ৩ ওভারে পাকিস্তানের এক্সপ্রেস গতির বোলারদের কাছ […]

ঘূর্ণিঝড় সিত্রাং জাতীয় ফিচার

২৫ অক্টোবর আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় সিত্রাং’

আগামী ২৫ অক্টোবর সন্ধ্যায় ‘ঘূর্ণিঝড় সিত্রাং’বাংলাদেশে আঘাত হানতে পারে। আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটা মোটামুটি নিশ্চিত […]

উপজেলা চেয়ারম্যান জাতীয়

নাটোরে উপজেলা চেয়ারম্যান আসাদের ওপর হামলা

নাটোরে ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যাকাণ্ডের প্রধান আসামি নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ওপর দুর্বৃত্তের হামলা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৩ অক্টোবর দুপুরে ভাড়া বাসার সামনে নলডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে আছেন চেয়ারম্যান আসাদ। চেয়ারম্যানের সহকারী বোরহান বলেন, প্রথমে তাকে লাঠিসোটা দিয়ে মারধরের […]

জাতীয়

তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত শি জিন পিং

তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে ফের শীর্ষ পদে উঠে এসেছেন তিনি। রোববার কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। চীনের নেতা হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং রোববার ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের’ প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা আমাদের ওপর যে আস্থা […]

দুদকের মামলায় সাবেক ডিআইজি প্রিজনস বজলুরের কারাদণ্ড জাতীয়

দুদকের মামলায় সাবেক ডিআইজি প্রিজনস বজলুরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। এছাড়া রাষ্ট্রের […]

সেতুর পিলারে লঞ্চের ধাক্কা; ৩ জনের মৃত্যু জাতীয়

সেতুর পিলারে লঞ্চের ধাক্কা; ৩ জনের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের আজ ভোরে সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা লেগে লঞ্চের পানির ট্যাংকি ভেঙ্গে যাত্রীদের উপর পড়লে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। মৃতরা হলেন গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে তানজি মোল্লা (২৩), টাঙ্গাইল জেলার দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দীনের ছেলে শাকিল […]

"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল" জাতীয় ফিচার

কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ লোক: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশে কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ। চট্টগ্রামে লাখের কাছাকাছি হলেও ময়মানসিংহ ও খুলনাতে এতো লোক হয়নি। মরা গাঙে কিছুটা ঢেউ দেখে মনকলা খাচ্ছে বিএনপি। আজ রোববার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক […]

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮ জাতীয় ফিচার

কোটি টাকা মূল্যের জাল নোটসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার

প্রায় কোটি টাকার মূল্যের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা মো. মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর চকবাজার, সিরাজগঞ্জ ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানায়, দীর্ঘদিন […]