জাতীয়

রাশিয়ায় দোতলা বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত

যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ায় সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে দোতলা বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার গণমাধ্যম বলছে, বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা সেখানে ছুটে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

তদন্ত কমিটি জানিয়েছে, এসইউ-৩০ মডেলের বিমানটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে বিধ্বস্ত হয়। এতে কোনো গোলাবারুদ ছিল না।

এদিকে কয়েকদিন আগে রাশিয়ায় ক্রাসনোদর অঞ্চলের বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ মারা যান। আহন হন ২৬ জন।

আরও পড়ুন: তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত শি জিন পিং

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র