কোটি টাকা মূল্যের জাল নোটসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার
প্রায় কোটি টাকার মূল্যের জাল নোটসহ জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা মো. মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে রাজধানীর চকবাজার, সিরাজগঞ্জ ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র জাল টাকা তৈরি করে আসছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একযোগে রাজধানীর চকবাজার, সিরাজগঞ্জ ও খুলনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল টাকা তৈরি চক্রের অন্যতম হোতা মো. মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে রোববার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুনঃ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো নাইক্ষ্যংছড়ি সীমান্তে






সেতুর পিলারে লঞ্চের ধাক্কা; ৩ জনের মৃত্যু - tathyasangjog
October 23, 2022[…] […]
দুদকের মামলায় সাবেক ডিআইজি প্রিজনস বজলুরের কারাদণ্ড - tathyasangjog
October 23, 2022[…] […]
তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত শি জিনপিং - tathyasangjog
October 23, 2022[…] আরও পড়ুনঃ কোটি টাকা মূল্যের জাল নোটসহ চক্রের মূ… […]
কলেজছাত্রের টাকা ছিনতাই, রিমান্ড শেষে আসামিরা কারাগারে - tathyasangjog
October 23, 2022[…] […]