জাতীয়

সবার সহযোগিতা চেয়েছেন ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক

গোলাম ফারুক

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক।

তিনি লিখেছেন, নতুন দায়িত্ব পাওয়ার এই শুভক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমার উপর অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

১৯৬৪ সালের ১ অক্টোবর টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার ঘাটানদি গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার গোলাম ফারুক। তিনি ১৯৯১ সালে ২০ জানুয়ারি ১২তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।

২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পান খন্দকার গোলাম ফারুক।

আরও পড়ুন : শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র