নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম মো. বেলাল (৩০)। আজ বুধবার ভোর ৫টায় উপজেলার নাইক্ষ্যংছড়ি সদরের ফুলতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত বেলাল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বহাজীরপাড়ার আবুল হাশেমের ছেলে। নাইক্ষ্যংছড়ি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন সিংহ জাগো নিউজকে বলেন, উপজেলার আসামতলি সীমান্তের নোম্যান্সল্যান্ড […]













