আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু
আলজেরিয়ায় দুটি পিকআপ-ট্রাকের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেগেন এবং বোর্দজ বাদজি মোখতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ।
২০২১ সালে আলজেরিয়ায় ৭ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব ঘটনায় কমপক্ষে ২ হাজার ৬৪৩ জন নিহত এবং ১১ হাজারের বেশি আহত হয়েছেন। আলজেরিয়া সরকারের সড়ক নিরাপত্তা সংস্থা দেশটিতে উচ্চ হারে সড়ক দুর্ঘটনার জন্য ব্যক্তিগত গাড়িচালক এবং গণপরিবহন উভয়ের গতিকে দায়ী করে থাকে।






কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা - tathyasangjog
November 15, 2022[…] […]