প্রযুক্তি

বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মেটার সহায়তা

বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দেড় কোটি টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমার্জিং মার্কেটস বিভাগের পরিচালক জর্ডি ফরনিস একথা জানান। জর্ডি ফরনিস বলেন, আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে রয়েছি। আমরা আশা করছি, আমাদের এ পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের […]

জাতীয় ফিচার

৬ জঙ্গিকে ধরিয়ে দিতে এটিইউর বিজ্ঞপ্তি

পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহেরির পলাতক ছয় জঙ্গিকে ধরিয়ে দিতে আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে এই ছয়জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। পলাতক ছয় জঙ্গি হলেন: মো. আবু জায়িদ, শিবলী আহম্মেদ, মো. ইমাদুল আমিন, আ. রহমান, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি। […]

বিনোদন

প্রথমবারের মতো অভিনয় থেকে বিরতি নিলেন আমির খান

৩৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো অভিনয় থেকে বিরতি নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান জানিয়েছেন, ভেবেছিলাম “লাল সিং চাড্ডা”র পর “চ্যাম্পিয়ন” বলে ছবিটি করব। দুর্দান্ত চিত্রনাট্য, খুব ভালো গল্প, অসাধারণ একটা ছবি। তবে এতে আমি থাকব প্রযোজক হিসেবে। সাড়ে তিন দশকের অভিনয় জীবনের প্রায় পুরোটাই অভিনয়ের পেছনে দিয়েছেন জানিয়ে […]

জাতীয়

পোল্যান্ডে সম্ভবত রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি : বাইডেন

পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হওয়ার কয়েকঘন্টার মধ্যে বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে বুধবার জি৭ ও ন্যাটো মিত্রদের সাথে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাইডেন বলেন, বিস্ফোরণ নিয়ে তদন্তে সহায়তা করতে আমরা সম্মত […]

জাতীয় ফিচার

“বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না”

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না; জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বরগুনার সার্কিট হাউজ ময়দানে আজ জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি আবার আগুন […]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৭৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন মৃত্যুর ঘটনায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৬ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দুই হাজার ৭২৯ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন […]

জাতীয় ফিচার

ইয়াবা পাচার; রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। মাদক পাচারের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩, ব্লক-এইস-১৬-এর মো. বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪), কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাওয়ার হাউস দক্ষিণ হাজীপাড়ার মকবুল […]

জাতীয়

পাকিস্তানে সন্ত্রাসী হামলা; ৬ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার খাইবার পাখতুনখোয়ার লাকি মারওয়াত জেলায় স্থানীয় একটি মেলার কাছে টহল দেয়ার সময় সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু। দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে। নিহতদের মধ্যে চারজন […]

জাতীয়

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপনাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। গতকাল দিনভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির অগ্নিনির্বাপণকর্মীরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এ বিস্ফোরণ শঙ্কা বাড়িয়েছে। বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে এবং পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে যাচ্ছে। বিস্ফোরণের […]

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী জাতীয় ফিচার

“নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করতে পারে না এনবিআর”

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন,বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুমতি দেয়া হয়েছে। এনবিআর ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। […]