“পররাষ্ট্রনীতির অংশ হিসেবে কোন কোন দেশ সন্ত্রাসীদের মদদ দেয়”
কোনো কোনো দেশ পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসকে সমর্থন ও মদদ দিয়ে চলেছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসীদের তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও আদর্শগত সহায়তা দিয়ে চলেছে। এদের বিচ্ছিন্ন করতেই হবে। এ ক্ষেত্রে কোনো যদি ও কিন্তুর কোনো অবকাশ নেই। শুক্রবার সন্ত্রাসীদের অর্থায়নের পথ রুদ্ধ করার চেষ্টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘নো মানি ফর টেরর’ […]













