প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারের সময় […]

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিকুজ্জামান (২৬) ও ট্রাকচালক সোহাগ (৩০)। এর মধ্যে আশিকুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর সোহাগের বাড়ি ফরিদপুরের […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

“আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। বারবার হত্যার চক্রান্তের পরও মাথা নত করেননি শেখ হাসিনা। হত্যার জন্য এতো ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনা বেঁচে আছেন এবং এত চক্রান্তের পরও ক্ষমতায় আছেন, এটাই বিএনপির অন্তর্জ্বালা। আজ শুক্রবার বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে […]

Uncategorized

জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির ওপর এ বছরের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বুধবার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। ১০৯টি রাষ্ট্র প্রস্তাবটির সহ-উত্থাপক। ২০১৭ সালের পর, এই প্রথম জাতিসংঘের কোন প্রস্তাবের পক্ষে অবস্থান নিল সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্র। প্রস্তাবটিতে প্রাথমিকভাবে মিয়ানমারে […]

ষষ্ঠ দফা বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ জাতীয়

দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১ ডিসেম্বর

ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) আসাদুজ্জামান নুরের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আজ আদালতে উপস্থিত হতে পারেননি। […]

বিনোদন

কাতার বিশ্বকাপে থাকছেন না শাকিরা

২০ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে গায়িকা ডুয়া লিপার পর কাতারের নিয়মে অসম্মান বোধ করায় বিশ্বকাপের মঞ্চে গান গাইবেন না পপ তারকা শাকিরা। এ বিষয়ে সংবাদমাধ্যম এল প্রোগ্রাম ডি আনা রোসার আদ্রিয়ানা দোরোনসোরো বলেন, এটা নিশ্চিত যে, বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরা কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না। এ বিষয়ে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের ভূমিতে পুরো […]

জাতীয়

ইরানে বিক্ষোভে গুলি, নিহত ৫

ইরানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খুজিস্তানে বিক্ষোভে হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে খুজেস্তান প্রাদেশিক গভর্নরের অফিসের নিরাপত্তা বিষয়ক উপপরিচালক ভ্যালিওল্লাহ হায়াতি জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন বৃদ্ধ নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। দুটি মোটরসাইকেলে […]

ফিচার ব্যবসা-বাণিজ্য

পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে ভালোমানের স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৪৯ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। আজ বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

নরসিংদীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নরসিংদী সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর উত্তরার ক্রিসেন্ট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু […]

জাতীয়

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফের ঐকমত্য

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর আঞ্চলিক কর্মকর্তারা সীমান্তে নিরস্ত্র নাগরিক হত্যা, আহত ও মারধরের ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে একমত পোষণ করেছেন। ভারতের কলকাতায় ৪ দিনব্যাপী অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলনে তারা এই ঐক্যমতে পৌঁছান। সম্মেলনে বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ বিশেষ করে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন […]