জাতীয়

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; নিহত ১৫

ইরাকের উত্তরাঞ্চলীয় সোলায়মানিয়া শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বসে পড়েছে বলে শুক্রবার সুলাইমানিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে।

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। যদিও এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলকর্মীরা।

সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিমের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ১৫ মরদেহ বের করা হয়েছে। নিহতদের খুঁজে বের করার জন্য ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে। শুক্রবার ভোররাত পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।

সেখানের জরুরি প্রতিক্রিয়া প্রধান সামান নাদের বলেন, একটি ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ার পর এই বিস্ফোরণ হয়।

 

আরও পড়ুনঃ “আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র