প্রথমবারের মতো অভিনয় থেকে বিরতি নিলেন আমির খান
৩৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো অভিনয় থেকে বিরতি নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান।
সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান জানিয়েছেন, ভেবেছিলাম “লাল সিং চাড্ডা”র পর “চ্যাম্পিয়ন” বলে ছবিটি করব। দুর্দান্ত চিত্রনাট্য, খুব ভালো গল্প, অসাধারণ একটা ছবি। তবে এতে আমি থাকব প্রযোজক হিসেবে।
সাড়ে তিন দশকের অভিনয় জীবনের প্রায় পুরোটাই অভিনয়ের পেছনে দিয়েছেন জানিয়ে আমির আরও বলেন, আমি মনে করি, ৩৫ বছর ধরে পুরোপুরি সিনেমা নিয়ে মনোযোগী ছিলাম, যা ছিল আমার আশপাশের মানুষদের প্রতি অবিচার। মনে হয় পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, জীবনকে অন্যভাবে উপভোগের জন্য এটাই ঠিক সময়। আগামী এক–দেড় বছরের জন্য আমি অপেক্ষায় আছি, যখন আমাকে অভিনেতা হিসেবে দেখা যাবে না।
দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বিরতির ঘোষণা দিলেন আমির। এর ফলে তার নতুন সিনেমা দেখতে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘতর করবে।
আরও পড়ুনঃ নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দিয়েছে এনবিআর





