জাতীয়

জম্মুতে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৪

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈয়্যবার ৪ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার জম্মুর উধামপুরে ভয়াবহ হামলার পর বুধবার এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে শ্রীনগর শহরের অদূরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে ভারতের নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। নিরাপত্তা […]

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত রোগীর বড় একটি অংশ শিশু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জানি মানসিক সমস্যায় বিশ্বে বহু লোকের প্রাণহানি ঘটে। প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। আর বাংলাদেশের ১৮ ভাগ প্রাপ্তবয়স্ক বা তিন কোটি মানুষ কোনো না কোনোভাবে এই সমস্যায় ভুগছে। অন্যান্য অনেক রোগেও এমনটা হয় না। মানসিক সমস্যায় আক্রান্ত এসব রোগীর বড় একটি অংশ শিশু। আজ বুধবার […]

জাতীয় ফিচার

মেট্রোরেল চালু হওয়ায় বিএনপি খুশি হতে পারেনি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মেট্রোরেল চালু হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হতে পারেনি বলে মন্তব্য করেছেন আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ভুল ও অসত্য তথ্য নিয়ে বিএনপি নেতা নজরুল […]

জাতীয় ফিচার

১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে পৌছালেন প্রধানমন্ত্রী

দুই শতাধিক ভ্রমণসঙ্গী নিয়ে মেট্রোরেলে চড়ে মাত্র ১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রীদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সরকারের বিভিন্ন পদস্থ ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণিপেশার মানুষ। আজ বুধবার দুপুর ১টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ১১ মিনিটে […]

জাতীয় ফিচার

“স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন মেট্রোরেল”

মেট্রোরেলকে স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গতির রেলযুগে প্রবেশ করলো। ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল। বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা […]

জাতীয় ফিচার

“আমরা বীরের জাতি, চোরের জাতি নই”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বীরের জাতি। বিশ্ব ব্যাংক অপবাদ দিতে পারে। তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই। আজ বুধবার মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার করেছে। শত সেতু একদিনে […]

জাতীয় ফিচার

স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ বুধবার বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত আছেন। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে […]

বোর্ডের ভুলে যশোরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত জাতীয়

আগামী বছরের এসএসসি এপ্রিলে

এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান। তপন কুমার সরকার বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি করতে সব ধরনের […]

ব্যবসা-বাণিজ্য

“ভারতের কাছে বার্ষিক কোটা সুবিধা চেয়েছে বাংলাদেশ”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ, রসুন, আদা ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ভারত থেকে আমদানিতে বার্ষিক কোটা সুবিধার অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। টিপু মুনশি বলেন, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সম্ভাব্য খাদ্যসংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

রাজধানীতে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শবনম শারমিন (২৮)। তিনি একটি অনলাইনের সাংবাদিক ছিলেন। মঙ্গলবার রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর […]