“আমরা বীরের জাতি, চোরের জাতি নই”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বীরের জাতি। বিশ্ব ব্যাংক অপবাদ দিতে পারে। তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।
আজ বুধবার মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার করেছে। শত সেতু একদিনে উদ্বোধন, শত সড়ক একদিনে উদ্বোধন, দেখেছেন কোথাও, গুগলেও নেই। সবই শেখ হাসিনা করছেন।
ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাতার বিশ্বকাপ চলাকালে কোথাও লোডশেডিং হয়েছে? হয়নি। মেট্রোরেল করে শেখ হাসিনা সরকার আবারও প্রমাণ করেছেন, ইয়েস- উই ক্যান।
বিএনপি নেতাদের ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘মনে অনেকেরই জ্বালা। অন্তর জ্বালায় মরে, বড়ই অন্তর জ্বালা। অন্তর জ্বালা কেন, তারা বলেছে শেখ হাসিনা জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করেছেন। এখন যাচ্ছেন কীভাবে সমাবেশ করার জন্য। মাত্র তিন ঘণ্টায় খুলনায় গেলেন সমাবেশ করতে, কখনও পেরেছেন? জীবনে পেরেছেন?’
তিনি বলেন, ‘বড় বড় কথা, বিষোদগার, আগুন সন্ত্রাস আমরা মোকাবিলা করবই। শেখ হাসিনা পদ্মা করল, মেট্রো করল, শত সেতু, শত সড়ক করল, শতভাগ বিদ্যুৎ দিয়ে ফেলল, ভ্যাকসিন দিল। এই বিশ্ব পরিস্থিতি বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা ভালো আছি তাই তাদের মনে বড় জ্বালা।’
মেট্রোরেল আজ স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা বলে উল্লেখ করেন মন্ত্রী হলি আর্টিজান হামলায় নিহত মেট্রোরেলের সাতজন জাপানি শ্রমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।






"স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন মেট্রোরেল" - tathyasangjog
December 28, 2022[…] আরও পড়ুনঃ “আমরা বীরের জাতি, চোরের জাতি নই” […]