জাতীয় ফিচার

মেট্রোরেল চালু হওয়ায় বিএনপি খুশি হতে পারেনি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মেট্রোরেল চালু হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হতে পারেনি বলে মন্তব্য করেছেন

আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ভুল ও অসত্য তথ্য নিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করলেন। বিভিন্ন দেশের মেট্রোর ভাড়া নিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন তিনি। আজকে পুরো দেশ খুশি, অথচ তারা খুশি হতে পারছে না। এই যে রাজনৈতিক দৈন্য, এটি দেশের উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধক।

এসময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, দায়িত্বশীলদের যেমন সমালোচনা হবে, যারা বিরোধী দলে তাদেরও একটা দায়িত্ব থাকে, তাদেরও সমালোচনা হওয়া প্রয়োজন। আপনারা দুটি বিষয়ই দেখবেন।

আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের একচোখা নীতি নিয়ে দেখে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যে সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারকে টেনে নামানোর আন্দোলনে ব্যস্ত, তাদেরকেও অনুদান দেওয়া হয়। ২০০১ সালে বিএনপির আমলে কলমের এক খোঁচায় বাংলাদেশ সংবাদ সংস্থার ২৬ সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল। অথচ আওয়ামী লীগের আমলে ভিন্নমতের জন্য একজন সাংবাদিককেও বরখাস্ত করা হয়নি।

 

আরও পড়ুনঃ স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র