রাজধানীতে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শবনম শারমিন (২৮)। তিনি একটি অনলাইনের সাংবাদিক ছিলেন।
মঙ্গলবার রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসাটি ভাড়া নেন তারা। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।





