জাতীয়

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ইটভাঙার গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মধ্যপাড়া বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের জামাল ব্যাপারীর ছেলে ইটভাঙার গাড়ির চালক মো. খলিল (৪০) এবং পার্শ্ববর্তী লৌহজং উপজেলার কড়ারবাগ গ্রামের মো. সিরাজের ছেলে চালকের সহকারী মো. মিজান (২৯)।

এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, বিকেল ৩টার দিকে মধ্যপাড়া গ্রাম থেকে ইটভাঙার গাড়িটি কড়ারবাগ গ্রামে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. খলিল। গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা মিজানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মিজান।

আরও পড়ুনঃ মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র