দেশ সংযোগ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বুড়িচং উপজেলার শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩০) এবং বরুড়া উপজেলার পোমতলা গ্রামের মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)। এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান […]

দেশ সংযোগ ফিচার

খুৎবায় জঙ্গিবাদ, দুনীতির বিরুদ্ধে কথা বলতে আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মসজিদে খুৎবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম, উলেমা এবং খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশজুড়ে ৫০টি মডেল মাদ্রাসা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি […]

"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল" দেশ সংযোগ ফিচার

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ মুজিবনগর দিবসে একদিকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে যাব। এটিই আজকের দিনের অঙ্গীকার। […]

দেশ সংযোগ ফিচার

দেশের মানুষের গড় আয়ু ৬ মাস কমেছে

২০২১ সালে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু হয় ৭২ দশমিক তিন বছর বা ৭২ বছর চার মাস। তার আগের বছর গড় আয়ু ছিল ৭২ দশমিক আট বছর। এতে করে বর্তমানে শূন্য দশমিক পাঁচ বছর বা প্রায় ছয় মাস গড় আয়ু কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে এই জরিপ প্রকাশ […]

দেশ সংযোগ ফিচার

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলীয় প্রধান হিসেবে তাঁর দলের সিনিয়র সদস্যদের সাথে নিয়ে […]

"আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে" দেশ সংযোগ ফিচার

প্রধানমন্ত্রী আরো ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন

দেশজুড়ে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। নতুন এসব মসজিদসহ প্রধানমন্ত্রী দেশজুড়ে ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৬৪টির মধ্যে এ পর্যন্ত ২শ’মসজিদ উদ্বোধন করেছেন। এর আগে তিনি প্রথম […]

বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য বিএনপি আগুন লাগানোর কৌশল বেছে নিতে পারে। আন্দোলন জমাতে বিএনপি আগুন লাগানোর কৌশল বেছে নিলো কিনা সেটা এখন বড় প্রশ্ন। এই রহস্য অবশ্যই উদঘাটন করা হবে। রোববার বিকেলে মিরপুরের কাফরুলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ […]

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় দুবাইয়ের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের […]

Uncategorized

মেক্সিকোতে ওয়াটার পার্কে বন্দুক হামলায় নিহত ৭

মেক্সিকোতে একটি ওয়াটার পার্কে বন্দুক হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ওই হামলা চালানো হয়। এ বিষয়ে স্থানীয় পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারী, তিন পুরুষ ও সাত বছর বয়সী একটি শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। ওই ওয়াটার পার্কটি মেক্সিকোর গুয়ানাজুয়াতো […]