রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় ফিচার

“যত্রতত্র অ্যান্টিবায়োটিক রোধে আইন হচ্ছে”

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধে আগামী সংসদ অধিবেশনেই আইন পাস হচ্ছে। এ আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই চিকিৎসকদের এ বিষয়ে এখন থেকেই সজাগ থাকতে হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে ভার্চুয়ালি দেশের আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, […]

দেশের ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার দাম জাতীয় ফিচার

সোনার দাম ফের বাড়লো

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার প্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। আজ রোববার থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও […]

জাতীয়

রাঙ্গামাটিতে জিপ খাদে পড়ে ২ জন নিহত

রাঙ্গামাটির রাজস্থলীতে নির্মাণাধীন সীমান্ত সড়কে একটি জিপ গাড়ি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি ও রাজস্থলীর উপজেলার সীমান্তবর্তী গবাছড়া এলাকায় একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজন আহত […]

জাতীয় ফিচার

অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। এখানে যদি কোনো নাশকতার ঘটনা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে অসহায় মানুষের মধ্যে ইফতার […]

জাতীয় ফিচার

ভারতে বাস খাদে পড়ে ১২ যাত্রী নিহত

ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটোনায় আহত হয়েছে আরও অন্তত ২৭ যাত্রী। শনিবার সকালের দিকে মহারাষ্ট্রের রায়গড় জেলার পুনে-মুম্বাই মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তি মালিকানাধীন বাসটিতে করে ঐতিহ্যবাহী একটি গানের দলের সদস্যরা পুনে থেকে মুম্বাই যাচ্ছিলেন। এ বিষয়ে রায়গড়ের এক জ্যেষ্ঠ […]

জাতীয়

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওয়াকাইয়ামায় বক্তব্য দেয়ার ঘটনাস্থলের কাছাকাছি স্মোক বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি নিরাপদ ও অক্ষত আছেন। শনিবার ওয়াকাইয়ামা বন্দরে তার বক্তব্যের প্রাক্কালে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। কিয়োদো বার্তা সংস্থাসহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফুমিও কিশিদার বক্তব্যস্থলের কাছাকাছি এক ব্যক্তি পাইপ জাতীয় […]

জাতীয় ফিচার

“বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের কথা ভুলে যাবেন না”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের অগ্নি সন্ত্রাসের কথা ভুলে যাবেন না। কারণ, তাদের অগ্নি সন্ত্রাস অন্য কোন উপায়ে আছে কি-না বা তারা বিভিন্ন উপায়ে তা ঘটিয়েছে কিনা-সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় নগরীর বাজারগুলোতে অগ্নিকান্ডের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি […]

জাতীয় ফিচার

“নিউ মার্কেটের আগুন নাশকতা কি-না, তা খতিয়ে দেখা দরকার”

ঈদের আগে কেন রাজধানীর মার্কেট গুলোতে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। আজ শনিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) নিউ মার্কেটের ৪ নম্বর গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মো. মাইন উদ্দিন […]

জাতীয় ফিচার

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৯ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ জন ফায়ার ফাইটারসহ মোট ২৩ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্বার করে […]

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না" জাতীয় ফিচার

“যুক্তরাষ্ট্রও তত্ত্বাবধায়ক সরকার চায় না”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রও বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়৷ সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে। শুক্রবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]