দেশ সংযোগ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুড়িচং উপজেলার শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩০) এবং বরুড়া উপজেলার পোমতলা গ্রামের মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাস ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান।

ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ “আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য