৪১৫ জন হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমানের প্রথম ফ্লাইট
এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ মোট ৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। আজ রবিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এছাড়াও, বিমানের আরো ৪টি ফ্লাইট আজ দিনের বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশ্যে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে। হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের […]













