প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশে ১৭ কোটি মানুষ। খাদ্যের অভাব নাই। এটি কোনো জাদুবলে হয়নি।
আজ শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পাকিস্তানের প্রেমিকরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- শেখ হাসিনা পালাবার পথ খুঁজে পাবে না, সরকারের পতন ঘটবে। অনেক আন্দোলন করেছেন ২০১৩, ১৪, ১৫ সালে মানুষ পুড়িয়েছেন। পুলিশকে পুড়িয়ে হত্যা করেছেন। পাঁচবছর ধরে শান্তিতে আছি।
তিনি আরও জানান, বিশ্ব আমাদের দেখে অবাক তাকিয়ে রয়। স্যালুট করে। বিদেশিরা জিজ্ঞেস করে আমরা আলাদিনের চেরাগ পেয়েছি কিনা। আমরা তাদের বলি আমরা আলাদিনের চেরাগ নয় শেখ হাসিনাকে পেয়েছি।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ সুগন্ধযুক্ত সাবানে আকৃষ্ট হয় মশা





