মাদাগাস্কারে স্টেডিয়ামে হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত ১২
মাদাগাস্কারের রাজধানী আন্তানারিভোর একটি স্টেডিয়ামে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে। শুক্রবার আফ্রিকার দেশটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের চলতি বছরের আসরের উদ্বোধনি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আরও ৮০ জন আহত হয়েছেন। রেডক্রসের কর্মকর্তা আন্তসা মিরাডো বার্তা সংস্থা এএফপিকে জানান, […]













