ডেঙ্গু আক্রান্ত এক রোগীর জন্য সরকারের ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর জন্য সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ‘ডেঙ্গু মোকাবিলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার করোনার মতো ডেঙ্গু চিকিৎসাও বিনামূল্যে দিচ্ছে। ডেঙ্গুর চিকিৎসায় চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করেছে সরকার।। […]













