দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ইরানে মিনিবাস গিরিখাতে পরে ১০ পর্বতারোহী নিহত

ইরানে পর্বতারোহীদের বহনকারী একটি মিনিবাস সড়ক থেকে গিরিখাতে পড়ে ১০ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ আগস্ট) পর্বতারোহীদের বহনকারী একটি মিনিবাস পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে গিরিখাতে উল্টে পড়ে। এতে ১০ জন নিহত হয়েছেন।

প্রদেশটির জরুরি সেবা সংস্থার মুখপাত্র ভাহিদ শাদিনিয়াও ১০ জন নিহতের তথ্য জানিয়েছেন।

পূর্ব আজারবাইজান প্রদেশের এক কর্মকর্তা বলেছেন, মিনিবাসটি পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় অজানা কারণে উল্টে গিরিখাতে পড়ে যায়।

আরও পড়ুনঃ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য