অন্যান্য দেশ সংযোগ

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই: কৃষিমন্ত্রী

আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, তারা যতরকম আন্দোলন আর সন্ত্রাস করুক আওয়ামী লীগের কিছুই করতে পারবে না।

আজ শুক্রবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুরে তালগাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং সকলের নিকট গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা দেখতে চাই, এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে কিনা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল কিনা। আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ বিগত ১৫ বছর একটানা দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। কাজেই, এখনো মানুষ আওয়ামী লীগের সাথে আছে।

বজ্রপাত থেকে রক্ষায় বেশি করে তাল গাছ রোপণের আহ্বান জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, আমরা দেখছি, সম্প্রতি বজ্রপাতের প্রকোপ ও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এটি থেকে রক্ষা পেতে তাল গাছের চারা রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, উন্নয়নকে টেকসই ও গতিশীল রাখতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশকে সবুজ রাখতে হবে। এজন্য সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ আপনার সন্তান কি মানসিক চাপে আছে?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য