ভাইরাল জগত

স্বামী বিএনপির সমর্থক হওয়ায় ২০ বছরের সংসারের ইতি টানলেন গৃহবধু

স্বামী বিএনপির সমর্থক হওয়ায় ২০ বছরের সংসারের ইতি টানলেন গৃহবধু

সাভারে স্বামী বিএনপির সমর্থন করায় স্বামী ফরহাদ মিয়ার (৫৫) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী মোছা. রহিমা বেগম (৪৩) নামের এক গৃহবধু। এসব কারণে ২০ বছরের সংসারের ইতি টেনে স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন বলেও জানান দুই সন্তানের জননী রহিমা।

বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় এই সাধারণ ডায়েরি করা হয়।

ভুক্তভোগী মোছা. রহিমা বেগম (৪৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মো. শাহজাহানের মেয়ে। অভিযুক্ত ফরহাদ মিয়া (৫৫) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।

এ বিষয়ে মোছা. রহিমা বেগম বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আওয়ামী লীগ করত। আমি এই কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে। খালি বিএনপি, বিএনপি করে।

তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর স্বামী বিএনপি করে, নেশা করে এবং নেশার টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে। এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন। এ ঘটনায় ওই নারী আজ থানায় একটি জিডি করেছেন।

আরও পড়ুনঃ আপনার সন্তান কি মানসিক চাপে আছে?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ভাইরাল জগত

মসজিদে আকদ করলেন টেন মিনিট স্কুলের আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধলেন দেশের সবচেয়ে বড় শিক্ষাভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের
ফিচার ভাইরাল জগত

বিশ্বের অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া

পৃথিবীতে সাত নয় আটটি মহাদেশ রয়েছে।এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার পরে, ভূতাত্ত্বিক এবং ভূমিকম্পবিদদের একটি