জাতীয় ফিচার

“অনেকে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছেন”

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন, আন্দোলনে অনেকে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছেন। সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে। আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মোহাম্মদ মাইনুল হাসান বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ওপর আস্থার সংকট […]

জাতীয় ফিচার

“শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের এক অভিনেত্রী কয়েক দিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে। একটা দেশ ছিল না, একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে। কারণ, ওই ব্যক্তি এ দেশের গণতন্ত্র হত্যা করেছে। এই দেশে একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে। এই দেশের গণতন্ত্রকে […]

জাতীয় ফিচার

বন্যায় ১১ জেলায় ১৮ জনের মৃত্যু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেছেন, ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন । আজ শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত এই সচিব। মো. কামরুল হাসান জানান, এ পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে ১১টি জেলার ৭৭টি […]

জাতীয় ফিচার

ক্রিকেটার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা

পাকিস্তানে চলমান রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি করা হয়। ওই দিন টেস্টের দ্বিতীয় দিন খেলছিল সাকিবরা। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার রাতে ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করা হয়। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে […]

জাতীয় ফিচার

৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৫ […]

জাতীয় ফিচার

বন্যায় ১১ জেলা প্লাবিত; ১৩ জনের মৃত্যু

বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বন্যায় অন্তত ১৩ জন মারা গেছেন। আজ শুক্রবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, […]

এনআইডি জাতীয় ফিচার

রোববার থেকে সারাদেশে এনআইডি সেবা চলবে

রোববার থেকে সারাদেশে পুরোদমে চলবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম। আজ বৃহস্পতিবার ইসি সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার প্রধান উপদেষ্টা বরাবর ইসির পক্ষ থেকে চিঠি পাঠানোর কথা থাকলে তা পাঠানো হয়নি। আন্দোলনকারীরা জানান, চিঠিতে তাদের আরও কিছু যৌক্তিক দাবি যুক্ত হওয়ার কারণে সংশোধন করা হচ্ছে। সংশোধন করে আবার ইসি সচিবের কাছে […]

জাতীয় ফিচার

বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আশা […]

জাতীয় ফিচার

এখন থেকে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে কোনো বাধা নেই। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি (ডিসচার্জ ফর নন-প্রসিকিউশন) করে দেন। তারেক রহমানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিষয়টি নিয়ে রুলও […]

জাতীয় ফিচার

“পানির চাপে একা একা খুলে গেছে বাঁধ”

বাংলাদেশের বন্যা নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে। আজ বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের […]