জাতীয় ফিচার

এখন থেকে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে কোনো বাধা নেই।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি (ডিসচার্জ ফর নন-প্রসিকিউশন) করে দেন।

তারেক রহমানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিষয়টি নিয়ে রুলও জারি করেছিলেন আদালত। এ সংক্রান্ত মামলাটির পিটিশনার মামলাটি আজ প্রত্যাহার (ডিসচার্জ ফর নন-প্রসিকিউশন) করে নিয়েছেন। সেটি নিষ্পত্তি করা হয়েছে। ফলে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি প্রচারে যে আইনি বাধা ছিল- তা আর রইলো না।

শেখ হাসিনার শাসনামলের ওই আদেশ সংবিধান পরিপন্থি ছিল বলেও মনে করেন ব্যারিস্টার কায়সার কামাল।

তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে ২০১৫ সালে নির্দেশ দেন আদালত। এক রিটের আদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ায় এ ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র