জাতীয় ফিচার

“আন্দোলনে আহত ছাত্র-জনতাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএ আকমল হোসেন আজাদ বলেছেন, আন্দোলনে আহত ছাত্র-জনতাকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য সচিব বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সব কর্মকর্তা-কর্মচারী একদিনের মূল বেতনের সমপরিমাণ […]

শেখ হাসিনা এবং কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা জাতীয় ফিচার

ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন হত্যা মামলা

  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা হয়েছে। এ তিন মামলা এজাহার হিসাবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এসব মামলায় শেখ হাসিনাসহ আসামি ১৫৫ জন। রাজধানীর ডেমরার সানারপাড়ে মিরাজ হোসেন, মোহাম্মদপুরের বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া এবং মিরপুরে নাহিদুলকে গুলি করে […]

জাতীয় ফিচার

“চলমান বন্যায় ১১ জেলায় মারা গেছেন ২৭ জন”

দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছে বলে জানিয়েছেনদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। কে এম আলী রেজা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে, উপজেলার সংখ্যা ৭৪টি। ১১ জেলায় […]

জাতীয় ফিচার

অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রীকৃষ্ণের জন্মোৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান […]

জাতীয় ফিচার

ফারাক্কা বাঁধের ১০৯ গেট খুলে দিয়েছে ভারত

পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯ গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ‌‘গতকাল (রোববার) পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। আজ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।’ এদিন এই বাঁধ থেকে ছাড়া […]

জাতীয় ফিচার

হত্যা মামলায় গ্রেফতার হাসানুল হক ইনু

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসি ফারুক হোসেন বলেন, রাজধানীর উত্তরা থেকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা […]

জাতীয় ফিচার

অশুভ শক্তিদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হবে না: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আনসারের ছদ্মবেশে যারা সচিবালয়ে অবস্থান নিয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না। এখনো শিক্ষার্থী-জনতা জাগ্রত আছে। এই অশুভ শক্তিদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হবে না। আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় আসিফ নজরুল আরও […]

জাতীয় ফিচার

রিলিফ-ওষুধের কোনো অভাব হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রিলিফ-ওষুধের কোনো অভাব হবে না। অনেক জায়গায় যেতে সমস্যা হচ্ছে। তাই ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। এ অসুবিধা বেশি সময় থাকবে না। জনগণ সাহায্য করলে অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) সব জায়গায় পৌঁছে যেতে পারবে। আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় নোয়াখালী পুলিশ ট্রেনিং […]

জাতীয় ফিচার

আনসাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর বুট দিয়ে লাথি মেরে শরীর থেঁতলে দিয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে যারা শেখ হাসিনাকে রক্ষার জন্য কাজ করেছে তাদের সরিয়ে দক্ষদের পদায়ন করা। পরিকল্পিতভাবে এসব বিলম্ব করা হচ্ছে। তা নাহলে রোববারও আনসাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর বুট দিয়ে লাথি মেরে শরীর থেঁতলে দিয়েছে তা ভালো কিছু নয়। আজ সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের […]

জাতীয় ফিচার

এ পর্যন্ত বন্যায় ২৩ জনের মৃত্যু

দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন। বন্যায় প্রায় ৫৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এ তথ্য জানান। ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা […]