জাতীয় ফিচার

দেশবাসী আগামী বছরই একটা রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে

পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশবাসী আগামী বছরই একটা রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে। আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এই কথা জানা। অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বৈষম্য […]

জাতীয় ফিচার

“খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে”

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে, যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি। আজ শনিবার চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে […]

জাতীয় ফিচার

সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ সফরে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৬ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের এ তথ্য জানান। মুখপাত্র জানান, এফওসির বৈঠক ‘স্ট্রাকচার্ড’ বা কাঠামোগত। সেখানে দুই দেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে কথা বলবেন। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে […]

জাতীয় ফিচার

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫১৭ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের। […]

জাতীয় ফিচার

“পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে”

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বড় প্রকল্প নেয়ার আগে রাজস্ব কতটা আসবে, তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে সেটা দেখা হয়নি, এ জন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। শুক্রবার সকালে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় বক্তৃতা করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, এবার যদি আমরা ফেল […]

জাতীয় ফিচার

বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না। শুক্রবার রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব […]

জাতীয় ফিচার

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ইকবাল ইমন এবং মারুফ মৃধার তোপে ৩৭ ওভারে ১১৬ রান করে প্রথম ইনিংসে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে […]

জাতীয় ফিচার

“ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই”

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশীদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবেনা। ড. এম সাখাওয়াত […]

জাতীয় ফিচার

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের কমরপুর এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসচালক আব্দুল করিমের (৪৫) পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয় ফিচার

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতের আঁধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফেরার পথে […]