জাতীয় ফিচার

“শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করবে সরকার”

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে মূলত ভারত থেকে। দ্বিতীয়ত সরকার টু সরকারের মাধ্যমে সরাসরি যোগাযোগের মধ্যমে। এরমধ্যে মিয়ানমার থেকে এক লাখ টন চালা আমদানি করা হবে। ভিয়েতনাম থেকেও চাল আনবো। এছাড়া থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে সরকার সরাসরি ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ […]

জাতীয় ফিচার

পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, নতুন করে বইয়ের টেন্ডার ও সংস্কারের কারণে এ বছর পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না। রোববার খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিভাগের ১০ জেলার শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে খুলনায় মতবিনিময় সভা করেb প্রাথমিক ও গণশিক্ষা […]

জাতীয় ফিচার

অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এদেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিৎ। আজ রোববার সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ভারত নয় চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। স্বচক্ষে বাস্তবতা […]

জাতীয় ফিচার

দিল্লীর আশীর্বাদে ১৬ বছর টিকে ছিলেন শেখ হাসিনা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কলকাতার হাসপাতাল, হোটেল দোকানপাট সব বন্ধ। ভারত ভয়ংকর রকমের সাম্প্রদায়িক। দিল্লীর আশীর্বাদে ১৬ বছর টিকে ছিলেন শেখ হাসিনা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে ভারতরে দূতাবাসের উদ্দেশে পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বলেই হাসিনাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে […]

জাতীয় ফিচার

প্রাথমিকে পোষ্য কোটা বাতিল

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করছি আমরা। এখন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বাড়ানোটাই সময়ের দাবি। রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগটির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জানা গেছে, ‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষক […]

জাতীয় ফিচার

ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা

প্রধান উপদেষ্টার প্রেস উইং সীমান্তে বাংলাদেশের ‘বায়রাক্তার টিবি২’ ড্রোন মোতায়েনের যে খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে। আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড় ফেসবুক পেজে এ কথা জানানো হয়। এর আগে সকালে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ভারত সীমান্তে বায়রাক্তার টিবি২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এরপর […]

জাতীয় ফিচার

আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা। জবাবদিহিতা থাকতে হবে একদম ইউনিয়নের একজন ইউপি সদস্য থেকে মন্ত্রী-প্রধানমন্ত্রী পর্যন্ত। সবাইকে জবাবদিহিতার ভেতর নিয়ে আসতে হবে। প্রত্যেক জায়গায় জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ […]

জাতীয় ফিচার

“সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার ইলিশে ডিম কম এসেছে”

সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার ইলিশে ডিম কম এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে ২য় জলবায়ু ন্যায্যতা সমাবেশে গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদা আখতার […]

জাতীয় ফিচার

“ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে”

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে আমরা একা ক্ষতিগ্রস্ত হবো না, ভারতও হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টা আজ দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, ভারত আমাদের বিনা পয়সায় বিছু […]

জাতীয় ফিচার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ডেঙ্গুতে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে গত এক দিনে সারাদেশে ৫০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর […]