জাতীয় ফিচার

আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মব কালচার তৈরি হতো না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না। আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মব কালচার তৈরি হতো না। বৃহস্পতিবার বিকেলে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সরকার তারিখ দিতে নারাজ। ডিসেম্বরের কথা বললেও নির্দিষ্ট […]

জাতীয় ফিচার

এনআইডি ইসিতে রাখতে জোরালো অবস্থানে থাকবে ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক জায়গা থেকে দিতে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশের খসড়া […]

জাতীয় ফিচার

“জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে সরকার”

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা গতকাল বুধবার জেনেভায় জাতিসংঘ দপ্তরে ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তথ্যানুসন্ধান প্রতিবেদন: ‘এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ’ শীর্ষক একটি […]

জাতীয় ফিচার

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন অর্থ পাচারের অভিযোগে করা মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াস উদ্দিন আল মামুনের আপিল মঞ্জুর করে ‘নির্দোষ সাব্যস্ত’ করে রায় দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ। এই মামলায় আপিল করতে না পারা বিএনপির […]

জাতীয় ফিচার

“অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে”

অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও তাদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানো হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার দুপুরে রংপুরে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইনপ্রয়োগ’ বিষয়ক একটি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বাহারুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা অপরাধী (পুলিশ) তাদের বিচারের […]

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল জাতীয় ফিচার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও ২ জন

প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ […]

জাতীয় ফিচার

ভারতীয় এলওসি প্রকল্প বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এলওসি প্রকল্পগুলো বন্ধ হবে না। অর্থনীতির জন্য প্রকল্প নেওয়া হয়, কিন্তু ক্যান্সেল করা খুবই সেনসেটিভ ব্যাপার। এ ব্যাপারে আমি যথেষ্ট যত্নবান। চট করে ক্যান্সেল করে দেবো না। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি। ভারতীয় এলওসির আওতায় প্রকল্পগুলো নিয়ে সরকারের […]

জাতীয় ফিচার

অধ্যাপক আবরার উপদেষ্টা হিসেবে শপথ নিলেন

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। আজ সকাল এগারোটায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ। এর আগে, গতকাল (মঙ্গলবার) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে […]

জাতীয় ফিচার

“মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে”

মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সরকারের এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে বলেন, ‘বিচার হবে, কেবল তার নয়। তার সঙ্গে সংশ্লিষ্ট সকলের—তার পরিবারের সদস্য, তার সহযোগী বা দোসরদেরও […]

জাতীয় ফিচার

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ সকাল ১১টা ৩৬ মিনিটে ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারতের মণিপুরের ইয়াইরিপক নামক স্থান হতে ৪৪ কি.মি.পূর্বে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে সৃষ্ট এ ভূকম্পন অনুভূত হয়েছে […]