জাতীয় ফিচার

“সিয়াম সাধনায় উজ্জ্বীবিত হয়ে পাশবিকতাকে দমন করতে হবে”

সিয়াম সাধনায় উজ্জ্বীবিত হয়ে পাশবিকতাকে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সিয়াম সাধনায় উজ্জ্বীবিত হয়ে পাশবিকতাকে দমন করতে হবে। অন্যথায় মানুষ তার মর্যাদা হারিয়ে পশুতে পরিণত হয়ে যাবে। অন্তরকে পরিশুদ্ধ করতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিশুদ্ধ হবে। আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি […]

জাতীয় ফিচার

“সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেয়া যায়নি”

নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেয়া যায়নি। আজ সকালে […]

জাতীয় ফিচার

“বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের নিকট আকর্ষণীয় করে তুলতে হবে”

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলী-সহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের নিকট আকর্ষণীয় করে তুলতে হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একথা বলেন। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণের তাগিদ দিয়ে মাহফুজ আলম বলেন, […]

জাতীয় ফিচার

পাচার হওয়া টাকা ফেরাতে সরকারের নতুন আইন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে নতুন একটা আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহে নতুন আইনটি পাস হবে। পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে সরকার ৩০টিরও বেশি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করছে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশ থেকে পাচার […]

জাতীয় ফিচার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আমিনুল ইসলাম নিজেই। তিনি জানান, তার একান্ত সচিবকে দিয়ে পদত্যাগ পত্র মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান […]

জাতীয় ফিচার

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি

  বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন মার্ক কার্নি। গতকাল রোববার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে। আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু […]

জাতীয় ফিচার

“ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে […]

জাতীয় ফিচার

“বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য”

যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার। সারাহ কুক বলেন, […]

জাতীয় ফিচার

নারীদের হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ধর্মকে ব্যবহার একটি শ্রেণি নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারীদের হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না। আজ শনিবার নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, […]

জাতীয় ফিচার

“নারীসমাজ যাতে বঞ্চিত না হয়, সতর্ক দৃষ্টি রাখতে হবে”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক নারী দিবস একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। বিশ্বব্যাপী নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা গুরুত্ব পায়। এ দিবসটি নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনে সচেতনতা সৃষ্টি করে। আগামীকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে এ আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, […]