মেহেরপুরে বিএনপি কার্যালয়ে-010127-NewsEdge24 দেশ সংযোগ

মেহেরপুরে বিএনপি কার্যালয়ের পাশে দুই বোমা বিস্ফোরণ

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে দুইটি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল তিনটার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে এই ঘটনা ঘটে। গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান রয়েছে এ কারণে কয়েকজন নেতা-কর্মী নিয়ে বিএনপি অফিসের কাছাকাছি একটি চায়ের দোকানের […]

পিএসএল-010126-NewsEdge24 খেলা

পিএসএল জানুয়ারিতে সরিয়ে আনার আলোচনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সঙ্গে সূচির সংঘর্ষ, তারকা খেলোয়াড়দের দলত্যাগ এবং বিজ্ঞাপনী খরা এড়াতে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী বছর থেকেই পিএসএলকে জানুয়ারি মাসে নিয়ে আসার জোরালো আলোচনা শুরু হয়েছে। লন্ডনে গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত পিএসএলের গভর্নিং কাউন্সিলের সভায় মূলত এই প্রস্তাবটি তোলে লীগের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘ওয়ালি টেকনোলজিস’। […]

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে জাদু দেখালেন মেসি-newsedge24 খেলা

অবসরের পর মেসির প্রথম ম্যাচে দুই অ্যাসিস্ট, মায়ামির ড্র

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে মাঠে নিজের প্রভাব বিস্তার করা থেকে এখনো বিরত হননি এই কিংবদন্তি। শনিবার রাতে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে দুটি গোলে সহায়তা করেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের দেশের হয়ে খেলার সময় শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর এটিই ছিল তার প্রথম […]

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে-01092-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ তিন

থাইল্যান্ড ত্যাগ করেছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ দিনের অবকাশ শেষে রোববার থাইল্যান্ড ছেড়ে গেছে, জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ইরান যুদ্ধে অংশগ্রহণসহ রেকর্ড টানা ২৮৬ দিন সাগরে কাটানোর পর রণতরীটি থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পাঁচ দিনের যাত্রাবিরতি করেছিল। আব্রাহাম লিঙ্কনের কমান্ডিং অফিসার মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ড্যান কিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা থাইল্যান্ডের জনগণকে তাদের অসাধারণ আতিথেয়তার জন্য ধন্যবাদ […]

গ্রিসে এয়ার শোতে এফ-৪ ফ্যান্টম বিধ্বস্ত-010125-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ তিন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

গ্রিসে একটি এয়ার শো চলাকালে দেশটির বিমানবাহিনীর এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার রাজধানী এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুই আসনের এফ-৪ ফ্যান্টমটি বিমানঘাঁটির প্রায় দুই কিলোমিটার বাইরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। তবে বিমানঘাঁটির আশপাশের এলাকায় কোনো দর্শনার্থী বা স্থানীয় […]

বদলির আদেশ -এনবিআর কর্মকর্তা সাময়িক বরখাস্ত-newsedge24 জাতীয় শীর্ষ দুই

রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। তারা মার্জনা চেয়ে আবেদন করলে তা মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিলের আদেশ দেন রাষ্ট্রপতি। আজ রোববার শাস্তি মওকুফ করার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। শাস্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন কমিশনার জাকির হোসেন (চলতি দায়িত্বে), অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক […]

আমির খসরু মাহমুদ চৌধুরী-newsedge24 জাতীয় শীর্ষ এক

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। আজ রোববার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার […]

প্রধানমন্ত্রী তারেক রহমান-01-newsedge24 জাতীয় ফিচার

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়তে আহ্বান প্রধানমন্ত্রীর

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য […]

বিয়ে-পাত্রী-010125-NewsEdge24 অন্যরকম

বিয়ের জন্য পাত্রী না পেয়ে আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার কারণ হিসেবে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত আত্মহত্যার এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে মাদকাসক্তি, হতাশা, পারিবারিক সমস্যা ও ঋণের […]

আরিনা সাবালেঙ্কা-newsedge24 খেলা

ইউএস ওপেনে গাঁজার গন্ধে খেলা থামলেন সাবালেঙ্কা

বিশ্বের এক নম্বর নারী খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা অস্বাভাবিক এক ঘটনার মুখোমুখি হয়েছেন। শুক্রবার ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডের ম্যাচে গ্যালারি থেকে তীব্র গাঁজার গন্ধ আসায় কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে দেন তিনি। উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে প্রথম সেটে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। এ সময় গন্ধটি টের পেয়ে তিনি খেলা থামিয়ে চেয়ার আম্পায়ার […]