শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-newsedge24 জাতীয় দেশ সংযোগ শীর্ষ তিন

নির্ধারিত সময়ে পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ একটি মাস্টারমাইন্ড প্রকল্প, যার সুবিধা পাবে দেশের ২৪টি জেলার অন্তত ৭ কোটি মানুষ। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে একটি নির্ধারিত তারিখে পদ্মা ব্যারেজ প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকুড়ি এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শন […]

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল-newsedge24 জাতীয় স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ঝটিকা পরিদর্শনে মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে। শুক্রবার দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন […]

নুরুল ইসলাম মনি-চিফ হুইপ -newsedge4 জাতীয় শীর্ষ এক

ভারতের সঙ্গে ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চিফ হুইপ বলেন, বিগত সরকারের করা বিভিন্ন অনৈতিক ও রাষ্ট্রস্বার্থবিরোধী চুক্তি থেকে বের হয়ে […]

সংসদ নেতা-প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24 জাতীয় ফিচার

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জনকল্যাণে কাজ করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে তার বক্তব্যে বলেছেন, বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার। সংসদের কাছে গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক। প্রধানমন্ত্রী বলেন, পাশের বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন বা কূপ খনন করা হয়নি। দেশকে বিপর্যয় পরিস্থিতি থেকে বারবার বিএনপি টেনে তুলেছে। তারেক রহমান বলেন, জাতীয় সংসদের […]

র‌্যাব-newsedge4 জাতীয় শীর্ষ দুই

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ সংসদে পাস হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাশের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস হয়। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত […]

হাইকোর্ট-newsedge4 জাতীয় দেশ সংযোগ শীর্ষ এক

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ৯৪ লাখ টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে দেওয়া কর দাবির বৈধতা নিশ্চিত করে এ রায় ঘোষণা করেন। এর আগে গ্রামীণ […]

মির্জা ফখরুল ইসলাম আলমগীর-010106-NewsEdge24 জাতীয় ফিচার

দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের অন্য সদস্যদের […]

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ-01032-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ তিন

যুদ্ধ অবসানের শর্ত জানাল ইরান

ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কিছু শর্ত মেনে নিলে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। এসব শর্তের মধ্যে লেবানন ও ইয়েমেনের যুদ্ধসংক্রান্ত দাবিও রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে নতুন করে হুমকি দেওয়া থেকে বিরত থাকতে হবে, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এবং ইয়েমেনের ওপর অবরোধ তুলে নিতে হবে। এছাড়া ইরানের জব্দ […]

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-01055-NewsEdge24 জাতীয় শীর্ষ এক

ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাদের বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভারতে সরকারপ্রধানের […]

ডোনাল্ড ট্রাম্প-01014-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

ইরান যুদ্ধ শেষের সময়সীমা জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, তেহরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মুখে তারা আর বেশি দিন টিকতে পারবে না। এ খবর দিয়েছে রয়টার্স। টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে […]