রুহুল কবির রিজভী-010143-NewsEdge24 জাতীয় শীর্ষ তিন

আদানির বিদ্যুৎ সরবরাহ যেকোনো সময় বন্ধ হতে পারে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের নিয়ন্ত্রণ সুইচ ভারতের হাতে। তারা চাইলে যেকোনো মুহূর্তে বাংলাদেশে আসা ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। […]

এসআরবি-010142-NewsEdge24 জাতীয় দেশ সংযোগ শীর্ষ এক

প্রজ্ঞাপন জারির পর এসআরবি নামে র‍্যাবের নতুন যাত্রা শুরু

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে সকল কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে জানান, “এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সকল কাজ আজ থেকে শুরু করেছি।” গত ১০ […]

ঢাকা মহানগর পুলিশের -ডিএমপি-newsedge24 জাতীয় ফিচার

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ওএসডি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে আজ বুধবার থেকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় […]

নির্মাতা মারুফ হোসেন সজীব-010-NewsEdge24 বিনোদন

নাট্যাঙ্গনের তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

নাট্যাঙ্গনের তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরটি সহকর্মী নির্মাতা আশিকুর রহমানসহ অভিনয় ও নির্মাণ অঙ্গনের একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন। সজীবের আকস্মিক চলে যাওয়ার খবরে ছোটপর্দার অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ। নির্মাতা আশিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, কিছুদিন […]

ফিলিপে কৌতিনহো-নেইমার-010146-NewsEdge24 খেলা

সান্তোসে নেইমারের সঙ্গে জুটি বাঁধলেন কৌতিনহো

ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য স্বদেশী ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। এর ফলে দীর্ঘদিনের বন্ধু ও ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারের সঙ্গে ক্লাব পর্যায়ে প্রথমবার একই জার্সিতে খেলতে চলেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ভাস্কো দা গামা ছাড়ার […]

মার্কিন সামরিক অস্ত্র ভাণ্ডার-010141-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

মার্কিন সামরিক ভাণ্ডারে অত্যাধুনিক অস্ত্রের তীব্র সংকট

যুক্তরাষ্ট্রের এক সরকারি ওয়াচডগ সংস্থা নিশ্চিত করেছে যে মার্কিন সামরিক ভাণ্ডারে অত্যাধুনিক অস্ত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী কৌশলগত অস্ত্রের ঘাটতি ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহে মারাত্মক অচলাবস্থার মুখে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএআইডির পরিদর্শকদের যৌথ পর্যালোচনায় এই মূল্যায়ন তৈরি করা হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির […]

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা-আসিফ মাহমুদ-newsedge24 জাতীয় দেশ সংযোগ

‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “মাঝেমধ্যে মনে হয় সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ।” গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক নানা অভিযোগের বিষয়ে এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “একটা আনপপুলার অপিনিয়ন দেই। ১১ হাজার কোটি না, আমি যদি এর ১% অর্থাৎ ১১০ […]

বিজেপি-newsedge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ে বিধিনিষেধ: মাংসের বাজারে সংকট

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ কার্যকর হওয়ায় রাজ্যজুড়ে গরুর মাংসের সরবরাহ কমে গেছে এবং দাম বেড়েছে। ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকেরা ক্ষতির মুখে পড়েছেন বলে আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। গত ১৩ মে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে গরু জবাইসংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে […]

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার-010140-NewsEdge24 জাতীয় দেশ সংযোগ শীর্ষ তিন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউপি নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি গতকাল সোমবার জানানো হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এদিকে আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে […]

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান-010134-NewsEdge24 জাতীয় দেশ সংযোগ শীর্ষ এক

স্থানীয় সরকার নির্বাচন ব্যক্তিভিত্তিক হবে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশগ্রহণ করবে না। নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগের সময় স্থানীয় সরকারের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হতো। […]