এশিয়ান গেমসে হকি-newsedge4 খেলা

এশিয়ান গেমস হকিতে বড় হার দিয়ে বাংলাদেশের শুরু

এশিয়ান গেমসের হকি মিশন হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। পুল এ-তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজ দল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের জিফুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ প্রতিরোধ গড়ে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয়। তবে দ্বিতীয় কোয়ার্টারে এক মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে […]

সংঘবদ্ধ ধর্ষণ-newsedge4 দেশ সংযোগ

গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে তার সামনেই মাকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। পুলিশ ও […]

ককটেল-00150-newsedge4 জাতীয় দেশ সংযোগ

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এবং সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, প্রথমে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, সেগুলো ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া হয়েছিল। এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় […]

প্রধানমন্ত্রী তারেক রহমান-Tarique Rahman-newsedge4 জাতীয় শীর্ষ এক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতেই নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে ফিরবেন তিনি। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত […]

তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি আটক-newsedge4 জাতীয় দেশ সংযোগ শীর্ষ তিন

তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য বা জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের তেজগাঁও থানার হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, ‘কলেজের মসজিদে গোপনে বৈঠক […]

নাহিদ ইসলাম-newsedge24 জাতীয় শীর্ষ এক

দুদক পুনর্গঠন করে এনসিপিকে টার্গেট করা হচ্ছে: নাহিদ

সরকার সাত মাস পর দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করে এনসিপিকে লক্ষ্য করেছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ তোলেন। নাহিদ ইসলাম বলেন, ‘দুদককে নিয়ে নতুন কান্ড শুরু হয়েছে। সাত মাস পরে দুদক পুনর্গঠন করে এনসিপিকে টার্গেট […]

রণধীর জয়সোয়াল-newsedge24 ফিচার বিশ্ব সংযোগ

হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনার খবরে ভারতের প্রতিক্রিয়া

শেখ হাসিনা সরকারের আমলে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশের বর্তমান প্রশাসন—এমন খবরের পরিপ্রেক্ষিতে ভারত জানিয়েছে, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। শুক্রবার নয়াদিল্লিতে দ্বিসাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন নয়াদিল্লির নজরে এসেছে। তবে ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ […]

রাফিনহা-rafinha-newsedge24 খেলা

রাফিনহার হ্যাটট্রিকে বার্সেলোনার বিশাল জয়

রেসিং সান্তান্দেরকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস গড়েছে বার্সেলোনা। মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জিতে কাতালান ক্লাবটি প্রথমবারের মতো এমন কীর্তি অর্জন করেছে। দলের বিশাল জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাফিনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হ্যাটট্রিক করেছেন, যার দুটি এসেছে পেনাল্টি থেকে। নতুন করে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা লিগের প্রথম ছয় ম্যাচেই […]

তানজিন তিশা-newsedge24 বিনোদন

তানজিন তিশার নতুন যাত্রা শুরু

অভিনেত্রী তানজিন তিশা ইতিমধ্যে ছোট পর্দা ও ওটিটিতে নিজের জায়গা করে নিয়েছেন। এবার বড় পর্দায়ও দ্রুতই দেখা যাবে তাকে। সম্প্রতি ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও পা রেখেছেন তিশা। রাজধানীর গুলশান-১ এলাকায় ‘ও রিয়েল’ নামে একটি ক্যাফে ও রেস্টুরেন্ট চালু করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে […]

তারেক রহমান-বালেন্দ্র শাহ-010149-NewsEdge24 জাতীয় শীর্ষ তিন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের

নেপালে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যার পর বাংলাদেশের দেওয়া সহানুভূতি ও ত্রাণ সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সম্প্রতি তিনি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বার্তা পাঠিয়েছেন। চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী লিখেছেন, ২০২৬ সালের ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যা আঘাত হানার পর আপনার সহানুভূতিশীল বার্তার জন্য আমি আন্তরিকভাবে […]