Breaking-News-010139-NewsEdge24 জাতীয় ফিচার

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সোয়া ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটি ও তার সহযোগী সংগঠনের শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল (অন্য দুই সদস্য: বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর) এই […]

ডোনাল্ড ট্রাম্প-Donald Trump-newsedge24 প্রযুক্তি বিশ্ব সংযোগ শীর্ষ তিন

এআইয়ের ঝুঁকির শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের সাম্প্রতিক সতর্কবার্তার পরও এর ঝুঁকিকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এআই নিয়ে অনেক নেতিবাচক সতর্কতা দেওয়া হচ্ছে, যার কিছু বাস্তবে ঘটবে না। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেন, ‘অনেক নেতিবাচক শক্তি’ এআই নিয়ে এমন […]

প্রধানমন্ত্রী-তারেক-রহমান-newsedge4 জাতীয় ফিচার

আগামীকাল থেকে কারখানায় গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী

শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যবসায়ী নেতারা। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সভা হয়। সভা শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস […]

পুলিশ সুপার-টিআর-আ ফ ম নিজাম উদ্দিন-010138-NewsEdge24 জাতীয় দেশ সংযোগ

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডিএসসিএসসি কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফলাফল আসায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, পরীক্ষার ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা […]

ফিলিপাইন মুসলিম অধ্যুষিত অঞ্চল-010137-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ তিন

ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত অঞ্চলে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত

দক্ষিণ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে সোমবার প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার অবসান ঘটিয়ে স্বশাসন প্রতিষ্ঠার পথে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খ্রিষ্টানপ্রধান এই দেশের দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন চলা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বন্ধের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ২০১৪ সালের একটি শান্তি […]

জ্বালানি তেল-newsedge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক বৈঠক স্থগিত, তেলের বাজারে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ ৩ শতাংশের বেশি বেড়ে যাওয়ার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা। হরমুজ ও বাব আল-মান্দেব—দুটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথে হামলা ও সংঘাতের পাশাপাশি ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত কূটনৈতিক বৈঠক স্থগিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সৌদি আরবে হুথিদের নতুন […]

হাইকোর্ট-newsedge4 জাতীয় শীর্ষ এক

ড্যাপ বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টের রুল জারি

রাজধানী ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান—(ড্যাপ) বাস্তবায়ন কেন দৃশ্যমান হচ্ছে না এবং এটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা’র (মওসুস) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের (রিট পিটিশন নং- ১২২০২/২০১৮) দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট […]

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-01077-NewsEdge24 জাতীয় ফিচার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আজ সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়, অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা […]

ফিফা-fifa-newsedge4 খেলা

দুই সাবেক ফুটবল প্রেসিডেন্টকে আজীবন নিষিদ্ধ করল ফিফা

আর্থিক অনিয়মের অভিযোগে দুই সাবেক ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের একজন ২০১১ সালে ক্যারিবীয় অঞ্চলের বহুল আলোচিত নির্বাচনী ঘুষ কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞার মুখে পড়েও দীর্ঘদিন নিজ পদে বহাল ছিলেন। মন্টসেরাট ফুটবলের দীর্ঘদিনের কর্তা ভিনসেন্ট ক্যাসেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, পরিকল্পিত স্বার্থের সংঘাত এবং ফিফা ও ফেডারেশনের অর্থের অপব্যবহারের অভিযোগ আনা […]

ভূমিকম্প-earthquake-newsedge24 বিশ্ব সংযোগ

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে। গভীর সমুদ্রে বা ভূপৃষ্ঠের অনেক নিচে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় এর […]