নির্বাচন কমিশন-ইসি-সচিব-আখতার_আহমেদ-newsedge24 জাতীয় দেশ সংযোগ ফিচার

২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা […]

রুহুল কবির রিজভী-newsedge24 জাতীয় শীর্ষ এক

কঠোর বাজার নিয়ন্ত্রণের কারণে দেশে মূল্যস্ফীতি কমেছে: রিজভী

সরকারের কঠোর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই দেশে মূল্যস্ফীতি কমে এসেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভানেত্রী […]

চালকবিহীন সাবমেরিন-010133-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার দেওয়া এ দাবিকে ঘিরে সামরিক অভিযানে পানির নিচের অত্যাধুনিক ড্রোন ব্যবহারের বিষয়টি নতুন করে সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আটক করা সাবমেরিনটি ‘ডাইভ-এলডি’ মডেলের একটি বড় স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকল (এইউভি)। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল এটি […]

হাম-স্বাস্থ্য অধিদপ্তর-newsedge24 জাতীয় শীর্ষ তিন স্বাস্থ্য

দেশে হাম-উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর ভয়াবহ মাইলফলক পার হয়ে গেল—এই প্রথমবারের মতো মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে হাজারের ঘর। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর হিসাব স্বাস্থ্য […]

সংসদ নেতা-প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24 জাতীয় ফিচার

উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার

সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত নিবিড় তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। […]

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান-010134-NewsEdge24 জাতীয় ফিচার

আওয়ামী লীগ মাফিয়া গ্যাং, কোনো রাজনৈতিক দল নয়: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি একটি মাফিয়া গ্যাং। তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকার কাউকে ছাড় […]

লেবাননে ইসরায়েলি হামলা-010132-NewsEdge24 বিশ্ব সংযোগ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮ হাজার ৯২৯

লেবাননে ইসরায়েলি হামলায় গত ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৩৬২ জন নিহত এবং আরও ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে […]

জেরার্ড জোনস-010131-NewsEdge24 খেলা

ব্যক্তিগত আক্রমণ ও মৃত্যুর হুমকির অভিযোগ জেরার্ড জোনসের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই হারের পর বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে যাওয়ার পরই দায়িত্ব হারান অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোনস। গত ৪ সেপ্টেম্বর তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর কেটে গেছে চারদিন। বাংলাদেশ অধ্যায় নিয়ে এবার মুখ খুলেছেন জোনস। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ফেসবুকে […]

বাংলাদেশ নারী ক্রিকেট দল নাটকীয় সমীকরণে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে টিকিট নিশ্চিত-newsedge24 খেলা

টিকে থাকার লড়াইয়ে আজ আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। রোববারের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে অল্প ব্যবধানে হারের পর ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম […]

পূজা চেরি-newsedge4 বিনোদন

পূজা চেরির বিয়ের গুঞ্জন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে বিনোদনপাড়ায় আবারও গুঞ্জন জমে উঠেছে। বিনোদন অঙ্গনের একাধিক গোপন সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর ‘পোড়ামন-২’ খ্যাত এই অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তবে বিয়ের ভেন্যু কোথায় হবে কিংবা কে হচ্ছেন বর—এসব বিষয়ে এখনো কিছুই জানাননি পূজা চেরি। পুরো বিষয়টি আপাতত পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। […]