জয়া আহসান-010124-NewsEdge24 বিনোদন

ফ্যাশন ফিল্ম লন্ডন ফেস্টিভ্যালে জয়া আহসান

জয়া আহসান অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৬ আসরে। ছবিটির গল্প ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এটি। ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ফ্যাশন ফিল্মটি। ভালোবাসার […]

ডোনাল্ড ট্রাম্প-তারেক রহমান-010123-NewsEdge24 জাতীয় ফিচার

জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ভারত […]

চীনা নাগরিককে জীবিত উদ্ধার-010122-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ তিন

নেপালে বন্যার ১০ দিন পর টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেলে আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে তাকে উদ্ধার করে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের একটি যৌথ দল। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নেপালি সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া চীনা […]

জামায়াত আমির-শফিকুর রহমান-newsedge4 জাতীয় শীর্ষ দুই

কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে পরিষ্কারভাবে বলছি—কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক। পাশের নোয়াখালী ও বৃহত্তর নোয়াখালীর মানুষও বিভাগ চাচ্ছেন। তাদেরও দিন। কিন্তু কুমিল্লার দাবি যেহেতু ১৯৯৪ সাল থেকে চলে আসছে, আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন। শনিবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পথসভায় প্রধান অতিথির […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-হুমায়ুন কবির-010121-NewsEdge24 জাতীয় ফিচার

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। শনিবার দুপুরে সিলেটের কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। […]

তথ্যমন্ত্রী-জহির উদ্দিন স্বপন-newsedge4 জাতীয় শীর্ষ এক

সংসদ কার্যকর থাকা অবস্থায় লংমার্চ সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন

জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে, ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লংমার্চ করার মতো কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে।’ […]

ইরানি রাষ্ট্রদূত জালিল রাহিমী-010-NewsEdge24 বিশ্ব সংযোগ

মক্কা চুক্তি ইরানবিরোধী জোট নয়: ইরানি রাষ্ট্রদূত

মক্কা চুক্তিকে ইরানবিরোধী কোনো জোট হিসেবে দেখছে না তেহরান। বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার লক্ষণ হিসেবেই এই চুক্তিকে ব্যাখ্যা করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী। বাংলাদেশ এই জোটে যুক্ত হলেও তাতে ইরানের কোনো উদ্বেগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি […]

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ-010-NewsEdge24 জাতীয় শীর্ষ তিন

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন প্রক্রিয়া, এবং ক্রীড়া-সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের জনগণের মধ্যকার […]

সংসদ নেতা-প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24 ফিচার

জ্বালানি সংকট মোকাবিলায় কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের গৃহীত সমন্বিত কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট […]

পাঁচ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত পাকিস্তান-newsedge24 বিশ্ব সংযোগ শীর্ষ এক

ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন হামলায় নিহত অন্তত ১৮

ইরানের বিভিন্ন অঞ্চলজুড়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের কৌহেস্তাকে এক বিয়ে বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মার্কিন হামলায় নিহত হয়েছে আরও […]