সয়াবিন ও পাম তেলের দাম বাড়ল, নতুন দাম কার্যকর ১৩ এপ্রিল থেকে অর্থ-বাণিজ্য জাতীয় শীর্ষ দুই

দাম বাড়লো সয়াবিন তেলের

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। এখন প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে […]

লিওনেল মেসি-01048-NewsEdge24 খেলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়কে বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সংবাদমাধ্যম আর্জেন্টিনা জাতীয় দল ও বিশ্ব ফুটবলের ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছে। হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তের সময় নিয়ে বিস্ময় থেকে শুরু করে মেসির পরিসংখ্যান ও শিরোপার হিসাব—সবই উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার জার্সি […]

ইয়াশ-টক্সিক-010122-NewsEdge24 বিনোদন

তারকা বহুল ‘টক্সিক’ হতাশ করেছে দর্শকদের

দীর্ঘ চার বছরের প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় এসেছে ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমা। গীতু মোহনদাস পরিচালিত বড় বাজেটের এই ছবিতে দক্ষিণ ভারত ও বলিউডের একাধিক জনপ্রিয় মুখ থাকায় মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে প্রেক্ষাগৃহে আসার পর সেই প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। বরং সিনেমাটি ঘিরে শুরু হয়েছে […]

সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ-010121-NewsEdge24 দেশ সংযোগ

সুন্দরবনে চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত এবং নিরাপদ রাখতে র‌্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে এবার একযোগে চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার সুন্দরবনে সক্রিয় এসব বাহিনীর সদস্যরা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার খুলনার র‌্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল […]

ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী-010120-NewsEdge24 জাতীয় ফিচার

জনগণের আস্থা ধরে রাখাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের বৈরী রাজনৈতিক পরিবেশ ও আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন দল ও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। এজন্য জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর […]

নেপাল বন্যা-010119-NewsEdge24 বিশ্ব সংযোগ

নেপালে বন্যায় নিখোঁজ বিদেশিদের নামের আংশিক তালিকা প্রকাশ

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। নেপালের পর্যটন বিভাগ বন্যার পর নিখোঁজ ৫৮৩ জন বিদেশি নাগরিকের নামের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রসহ ৩৮টি দেশের নাগরিকদের নাম রয়েছে। এতে ভয়াবহ এই দুর্যোগের আন্তর্জাতিক মাত্রা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-010118-NewsEdge24 জাতীয় শীর্ষ তিন

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ‘বিষয়টি সময় নিয়ে যাচাই-বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘বহুপক্ষীয় ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ ফার্স্ট নীতি আমরা অনুসরণ করে থাকি। এখানে যুক্ত হলে বাংলাদেশের কী […]

লামিনে ইয়ামাল-lamine yamal-newsedge24-ইয়ামাল খেলা

রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে শীর্ষে ফিরলো বার্সেলোনা

আক্রমণভাগের দুই তারকা রাফিনহা ও লামিন ইয়ামালের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে হারালো বার্সেলোনা। ঘরের মাঠে এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরলো কাতালানরা। গোল ব্যবধানে এগিয়ে থেকে অল হোয়াইটদের (৯) টপকে গেল হান্সি ফ্লিকের দল (১০)। ম্যাচে শুরুতে অবশ্য কিছুটা ধাক্কাই খায় স্বাগতিকরা। ১২ […]

সিদ্ধার্থ-মুগ্ধ-010117-NewsEdge24 জাতীয় দেশ সংযোগ শীর্ষ দুই

রংপুরে হত্যাকাণ্ডের আগে-পরে সিদ্ধার্থ-মুগ্ধের ৮০ বার ফোনালাপ

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাটি ‘পূর্বপরিকল্পিত’ বলে নতুন তথ্য পেয়েছে পুলিশ। কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) পর্যালোচনায় দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে ও পরে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মোট ৮০ বার পরস্পরের সঙ্গে ফোনে কথা বলেছেন। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটনের উপ […]

দীনেশ ত্রিবেদী-newsedge24 অনলাইন শীর্ষ এক

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলা উচিত নয়: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চান না এবং বলাটাও উচিত নয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড.  এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যা ইন্টারনাল পলিটিক্স হয়, তাতে আমরা কিছু বলতে চাই না। […]