বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলা উচিত নয়: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চান না এবং বলাটাও উচিত নয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড. এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যা ইন্টারনাল পলিটিক্স হয়, তাতে আমরা কিছু বলতে চাই না। আর আমাদের বলা উচিতও না। দেশের মানুষ যা ভালো বুঝবে, যা দেশের ইলেক্টেড গভর্মেন্ট উইথ মেজরিটি, যা ওরা ভালো বুঝবে—লোকদের জন্য কী ভালো, ওটাই সত্যি কথা।
হাইকমিশনার বলেন, পিপল টু পিপল যে রিলেশনশিপ, ওটা সবসময়। আমি না থাকলে, অন্যকেউ আমার জায়গায় থাকলে একই। আপনাদেরও প্রতিনিধি যিনি দিল্লিতে আছেন উনিও চান পিপল টু পিপল কীভাবে আমরা, আল্টিমেটলি কী হয়? আমরা যা সিদ্ধান্ত নিই সেটার প্রভাবও হয় সাধারণ মানুষের। সাধারণ মানুষের যা কিছু ভালো হয়—ওটা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, আমরা একটা স্বপ্ন শেয়ার করি। সীমান্ত তো শেয়ার করি-ই। আমাদের দায়িত্ব বেড়ে যায়। প্রতিবেশী হিসেবে দায়িত্ব বাড়ে। সবসময় বলি, আমরা সমান। কেউ বড় নয়, কেউ ছোটও নয়। এখানে এসে অনেক কিছু শিখছি।
আরও পড়ুন: ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রিবেদী বলেন, চ্যালেঞ্জ থাকবে। আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে যে, বাংলাদেশের কী ডেমোক্রেটিক চ্যালেঞ্জ? বাংলাদেশকেও অ্যাপ্রিশিয়েট করতে হবে, ইন্ডিয়ার কী চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জেসটা আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমরা অতীতে যদি আটকে যাই, অতীত আমরা ভুলতে পারি না। কিন্তু আটকে যাওয়ার তো কোনো জায়গা নেই। কেন, আটকে গেলে উন্নয়ন হবে না।




