ফিচার বিশ্ব সংযোগ

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

নেপালে বন্যার তাণ্ডবে মৃত্যুর মিছিল-newsedge4

নেপালে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে এখনো ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিখোঁজদের সন্ধানে নেপালে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উদ্ধারকারীদের সাহসিকতা এবং স্বজনদের অপেক্ষার হৃদয়বিদারক নানা ঘটনা সামনে আসছে।

বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মনীষা মাগারকে মৃত বলে ধরে নিয়েছিল তার পরিবার। পরে শিশুটিকে উদ্ধারের ভিডিও ফুটেজ দেখতে পান তার বাবা-মা। এতে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।

এদিকে নিখোঁজদের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন নদীর পানিতে থাকার কারণে অনেক মরদেহের অবস্থা এতটাই নাজুক যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফলে শত শত অজ্ঞাত মরদেহ গণকবরস্থানে দাফন করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  বিদেশি উদ্ধারকারী দলকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

নিখোঁজ বিদেশিদের স্বজনরাও তাদের প্রিয়জনের সন্ধানে নেপালে ছুটে এসেছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে প্রায় ৮০ জন মার্কিন নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এক মার্কিন চিকিৎসক তার নিখোঁজ বাবা-মায়ের সন্ধানে নেপালে এসেছেন।

তিনি বলেন, তার আশা বন্যার সতর্কসংকেত ও সাইরেন শুনে তার বাবা-মা হয়তো গাড়িতে করে অথবা দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ভয়াবহ এই দুর্যোগের পরও দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালি ও আন্তর্জাতিক উদ্ধারকারীরা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার