বিনোদন

তানজিন তিশার নতুন যাত্রা শুরু

তানজিন তিশা-newsedge24

অভিনেত্রী তানজিন তিশা ইতিমধ্যে ছোট পর্দা ও ওটিটিতে নিজের জায়গা করে নিয়েছেন। এবার বড় পর্দায়ও দ্রুতই দেখা যাবে তাকে। সম্প্রতি ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও পা রেখেছেন তিশা। রাজধানীর গুলশান-১ এলাকায় ‘ও রিয়েল’ নামে একটি ক্যাফে ও রেস্টুরেন্ট চালু করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই নতুন উদ্যোগের খবর জানানো হয়।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিশা। নতুন এই উদ্যোগে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তিশা জানান, রেস্টুরেন্ট করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। এবার সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। তিনি আশা করছেন, উদ্যোগটি সফল হবে।

তানজিন তিশার অভিনয়জীবন শুরু হয়েছিল টেলিভিশন নাটকের মাধ্যমে। পরবর্তীতে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন কাজের সুবাদে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এবার অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের